মুক্তাগাছায় অপুষ্টি মুক্ত ইউনিয়ন ঘোষণা উপলক্ষ্যে কার্যক্রমের অগ্রগতি অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের বাংলাদেশের মুক্তাগাছা এপির উদ্যোগে অনুষ্ঠিত এই অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান, ওয়ার্ল্ডভিশনের জামালপুর এসিওর সিনিয়র ম্যানেজার অরবিন্দ গমেশ, ইউনিয়ন পরিষদের সদস্য প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, ইউপি সদস্য আতিকুর রহমান ও আব্দুল কাদের, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার হাফিজুল হক সোহাগ প্রমুখ।
এতে ওয়ার্ল্ড ভিশনের ভিডিসি, সিবিও কমিটির সদস্য, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি, চাইল্ড ও ইয়থ ফোরাম, কমিউনিটি ক্লিনিকের সদস্য বৃন্দ, হরিপুর দেওলি উপস্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ, ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার, ধর্মীয় নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।





















