ময়মনসিংহের মুক্তাগাছায় ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে লিঙ্গ সমতা, প্রতিবন্ধীতা এবং সমাজিক অন্তর্ভুক্তি-জিইডিএসআই বান্ধব সবুজ বিদ্যালয় ঘোষণা শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করে। সোমবার সকালে শহরের নন্দীবাড়িতে জেলা পরিষদ অডিটোরিয়ামে মুক্তাগাছা এপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ল্ড ভিশনের মুক্তাগাছা এপি ম্যানেজার রোল্যান্ড গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসেন, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিনিধি ও শিক্ষক আব্দুল্লাহ আল মুজাহিদ, একেএম মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা হাবিবুর রহমান হিরা, বিদ্যালয় ম্যানেজিয় কমিটির প্রতিনিধি মো. রুহুল আমীন প্রমুখ বক্তব্য রাখেন।
এতে নির্বাচিত বিদ্যালয়ের শিক্ষকগণ, ম্যানেজিং কমিটির প্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী, প্রতিবন্ধী ব্যাক্তি এবং সুবিধা বঞ্চিত দরিদ্রদের জন্য সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পরে ১২টি উচ্চ বিদ্যালয়কে জিইডিএসআই বান্ধব সবুজ বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।























