ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এবং দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন তুলে দেন। তিনি বলেন, “সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে আছে। মানবিক সহায়তার এ কার্যক্রম চলমান থাকবে।”
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তানবীর আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অসহায় পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।





















