০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন উপলক্ষ্যে র‌্যালি। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস

ময়মনসিংহের মুক্তাগাছায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এ উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফায়ার সার্ভিস অফিস চত্বর থেকে বের হয়ে প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে ফায়ার সার্ভিস অফিস চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়।

আলোচনা সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়ারহাউজ ইন্সপেক্টর আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী প্রমুখ।

পরে অগ্নি নির্বাপণে ব্যবহৃত সরঞ্জাম পদর্শনী ও বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষ্যে সপ্তাহব্যাপী জনসচেতনতা বৃদ্ধি, অগ্নি নির্বাপণ মহড়া ও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আয়োজকরা জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

পোষ্টের সময় : ০২:২৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬