মুক্তাগাছার তারাটি ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণার লক্ষ্যে গণসচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের মুক্তাগাছা সাউথ এপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করে।
তারাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহাম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান।
ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ মো. রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আহসানুল হাবিব, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. ইদ্রিছ আলী, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজ, ইসলামী ফাউন্ডেশনের এমসি আলহাজ¦ সাখাওয়াত হোসেন, সাংবাদিক ফেরদৌস তাজ, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম মো. হাফিজুল হক সোহাগ, বেলি ¤্রং, মার্সেল রংদী, যুব ফোরামের সভাপতি রেজোয়ান আল কাফি, শিশু ফোরামের সভাপতি বৃষ্টি আক্তার প্রমুখ।
ক্যাম্পেইনে ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি সদস্য, শিক্ষক, অভিভাবক, কিশোর-কিশোরী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ জাতি গঠনে বাল্যবিবাহ ও শিশুশ্রমের নানা ক্ষতিকর দিক তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সকলের পারস্পরিক সহযোগিতায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এই প্রয়াসে ওয়ার্ল্ডভিশন সকলকে নিয়ে কাজ করে যাচ্ছে। আগামীতে তারাটী ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করার লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন কাজ করছে বলে।























