১২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় বাড়ীতে ঢুকে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের মুক্তাগাছায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন।মঙ্গলবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে উপজেলার কুমারগাতা ইউনিয়নের শ্যামপুর ঘোষবাড়ী (পুলিশ মোড়) এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম ওই এলাকার কাশেম আলীর বড় ছেলে। সে একজন রাস্তার নির্মাণ শ্রমিক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে শফিকুল ইসলাম নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। রাত ১১টা ৪৫ মিনিটের দিকে কে বা কারা তার বাড়ীতে ডুকে অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এ্যালোপাতাড়ি ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর থেকে শ্যামপুর ঘোষবাড়ী এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ভ্যানচালক আবুল হোসেন বলেন, এমন ঘটনা সত্যিই দুঃখজনক। আমরা এই নৃশংসতার সুষ্ঠু বিচার চাই। একই এলাকার বাসিন্দা লাইলী আক্তার বলেন, কোনো হত্যাই আমাদের কাম্য নয়। যারা শফিকুলকে এভাবে মেরেছে, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: লুৎফুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সাথে জরিতদের গ্রেফতারের চেষ্টা চলচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী মোছা: লাবনী আক্তার ও মেয়ে ইভাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আশা করছি খুব দ্রুতই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা সম্ভব হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১৫ আগস্ট ঘিরে ঈশ্বরগঞ্জে পুলিশের বাড়তি নিরাপত্তা, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

বকশীগঞ্জে ব্রিজের এপ্রোচ ধসে বন্ধ ভারী যান চলাচল, মেরামতে উপজেলা প্রশাসন

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় বাড়ীতে ঢুকে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

পোষ্টের সময় : ০৩:৫৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬