মুক্তাগাছায় বিনোদবাড়ী আইডিয়াল কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনি অনুষ্ঠিত হয়েছে। রবিবার কলেজ ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কলেজের চেয়ারম্যান হারুনুর রশিদের (মিহির হারুন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা পৌর সভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ।
বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই চানু, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, কবি সৌহার্য্য ওসমান প্রমুখ অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিয়জীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




















