১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনার

মুক্তাগাছায় সেমিনারে সভাপতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

ময়মনসিংহের মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনার বৃহস্পতিবার পৌর সাধারণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কৃষ্ণ চন্দ্র।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহম্মেদ আব্দুল্ল্যাহ সেলিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা, থানার অফিসার ইনচার্জ মো. লুৎফুর রহমান, ট্রাফিক পুলিশের ইনচার্জ মৃদুল রঞ্জন দাস, মুক্তাগাছা শহর পুলিশ ফাঁড়ি ইনচার্জ আব্দুর রাশিদ, ২ আর্মড পুলিশের প্রতিনিধি ইন্সপেক্টর ফকির সাইফউদ্দিন আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা বেগম ও পৌরসভার সহকারী প্রকৌশলী সুকোমল রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হান্নান, দুপ্রকের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আকন্দ, ছাত্র প্রতিনিধি খাইরুল আলম, মো. কামরুজ্জামান কামাল প্রমুখ।

সেমিনারে মুক্তাগাছা শহরের দুর্বিসহ যানজট নিরসনে করণীয় বিষয় উত্থাপন, সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনসহ নানা দিক নিয়ে আলোচনা হয়। এতে শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধিসহ সমাজের নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় যানজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনার

পোষ্টের সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬