০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষের জানমাল বাঁচায় ফায়ার ফাইটাররা: ঈশ্বরগঞ্জ ইউএনও

‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা নিজেদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপণ, ভবন ধস, বন্যা ও সড়ক দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেন। দেশের যে প্রান্তেই অগ্নিকাণ্ড কিংবা দুর্ঘটনা ঘটে জীবন বাজি রেখে সবার আগে ছুটে যান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা।

অন্যের জীবন ও সম্পদ রক্ষায় অকুতোভয় এই ফায়ার ফাইটাররা নিজের জীবনের মায়া ত্যাগ করে ‘ঝাঁপ’ দেন আগুন কিংবা পানিতে। চলতে থাকে ক্ষয়ক্ষতি কমানোর নিরন্তর চেষ্টা। আমি ঈশ্বরগঞ্জ এসেছি এক হয়েছে, এ সময়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় ফায়ার ফাইটারদের ভূমিকা দেখে অভিভূত হয়েছি।’

আজ (২০ মে) বুধবার সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান এসব কথা বলেন।

অগ্নি-যোদ্ধাদের একটাই পণ,নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন শেষে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সভায় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার নাহিদ মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিলের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল। এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই রাশেদ মোশাররফ-সহ ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফায়ার ফাইটার, শিক্ষক-শিক্ষার্থী ও সচেতন মহলের লোকজন।

আলোচনা সভায়, দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জন সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিলের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন,ফায়ার সার্ভিস শুধু অগ্নি নির্বাপণ নয় যেকোনো দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মৃত্যুর ঝুঁকি নিয়ে মানুষের জানমাল বাঁচায় ফায়ার ফাইটাররা: ঈশ্বরগঞ্জ ইউএনও

পোষ্টের সময় : ০৭:৪১:১৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬