০৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি আরও একটি ঐতিহাসিক কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের শুরুতেই গোল করার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। সপ্তম মিনিটে লাওতারো মার্তিনেসকে বক্সের ভেতর ফাউল করলে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার শট ডান পাশের পোস্টের বাইরে চলে যায়।

পেনাল্টি মিসের পরও আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ১৯ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি। তবে ৩৮ মিনিটে আর ভুল করেননি তিনি। ফাকুন্দো মেদিনার ক্রস থেকে থিয়াগো আলমাদা বল ছেড়ে দিলে তা পেয়ে দুর্দান্ত শটে জালে বল পাঠান মেসি। তার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধে কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি অস্ট্রিয়া। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতির পর উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও দীর্ঘ সময় আর কোনো গোল হয়নি। অস্ট্রিয়া কয়েকবার সমতায় ফেরার চেষ্টা করলেও আর্জেন্টিনার রক্ষণভাগ দৃঢ়তা দেখায়।

শেষ পর্যন্ত যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। প্রথম শট প্রতিহত হলেও ফিরতি বলে জালে বল পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে রয়েছে তারা। অস্ট্রিয়া তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। জর্ডান ও আলজেরিয়া এখনো কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।

জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২২টি। এবারের বিশ্বকাপে দুই ম্যাচে তার গোল পাঁচটি। বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের পথে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়

22 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার টানা দ্বিতীয় জয়

পোষ্টের সময় : ০১:৪১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬