০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে ওই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরশহরের উত্তর দৌলতপুরে থানা থেকে ১৫০ মিটার অদূরে থানা মোড়ে নারায়ন পালের মুদি দোকান রয়েছে। সোমবার দিবাগত রাত ১১টার দিকে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়নের মরদেহ পড়ে থাকতে দেখেন একজন ক্রেতা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। পাশাপাশি আশপাশের বিভিন্ন দোকানপাটে থাকা সিসিটিভি ফুটেজ চেক করে।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। আর কোন ব্যবসায়ীর সাথে যেন এমনটা না ঘটে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোহনগঞ্জে থানার অদূরে মুদি দোকানিকে গলাকেটে হত্যা

পোষ্টের সময় : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫