০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনগঞ্জে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের খলিফা পট্রিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের অভিযানে মো. সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ীর গুদাম ঘরে রাখা কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মধ্যে ছিল ৫১টি কারেন্ট জাল ও ৬৩টি চায়না দুয়ারি জাল। এসব জালের বাজারমূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা বলে জানিয়েছে প্রশাসন। পরে জালগুলো মোহনগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে অভিযুক্ত ব্যবসায়ী মো. সোহরাব হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার গুদাম ঘরটি সিলগালা করে দেওয়া হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মোহনগঞ্জে বিপুল পরিমাণে নিষিদ্ধ মাছ ধরার জাল জব্দ

পোষ্টের সময় : ০৮:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫