১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়ায় ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে দেওয়া আগুনে চালক জুলহাস মিয়া নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে ফুলবাড়িয়ার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকা থেকে আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করা হয় বলে ফুলবাড়িয়া থানার ওসি মো. রুজনুজ্জামান জানান।

এর আগে মঙ্গলবার রাতে নিহত বাস চালক জুলহাসের ছোট বোন ময়না আক্তার ফুলবাড়িয়া থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ৩৬ বছর বয়সী আনোয়ার হোসেন ফুলবাড়িয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।

এর আগে মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারের পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের পর দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়া মারা যান।

নিহত ৪০ বছর বয়সী এ বাস চালক উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে।

দীর্ঘদিন ধরে বাস চালিয়ে আসা জুলহাস পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে।

ঘটনাটার দিন বাসটি গভীর রাতে ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানেই ভোর রাতে মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ভিডিও দেখে এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।

পুলিশ সুপার বলেন, বাসটি রাতে ঢাকা থেকে আসে। ঘটনার সময় বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি। ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভেতরেই অবস্থান করছিলেন।

“এ সময় মাস্ক পরিহিত তিন যুবক এসে আলম এশিয়া পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে বাসের গ্লাস ভেঙে বাদশা এবং তার মা রুমকি বেরিয়ে আসেন। এ সময় পড়ে গিয়ে রুমকি মাথায় আঘাত পান। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।”

চালক জুলহাস ঘুমিয়ে থাকায় বাসের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে সেখানেই মারা যান বলে জানান পুলিশ সুপার।

ওসি রুজনুজ্জামান বলেন, “আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছি। বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাসে আগুন দেওয়ায় ঘটনায় মামলা, আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৪:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫