০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবিতে মানববন্ধন 

ময়মনসিংহের কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ একনেকের অনুমোদিত নকশা পরিবর্তন করে সেতু নির্মাণ করায় মানববন্ধন করেছেন ” সদাজাগ্রত ময়মনসিংহ”।

সোমবার (৭ জুলাই) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের বহুল প্রতীক্ষিত কেওয়াটখালী আর্চ স্টিল ব্রিজ প্রকল্পে অনুমোদিত নকশা পরিবর্তন করে নির্মাণকাজ পরিচালনা, ভূমি অধিগ্রহণে অনিয়ম এবং অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ তুলেছে এই নাগরিক সংগঠন।

‘ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলন’ কমিটির আহবায়ক আবুল কালাম আল আজাদ বলেন, একনেক অনুমোদিত মূল নকশা উপেক্ষা করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে প্রকল্পের সংযোগ সড়কে পরিবর্তন আনা হয়েছে, কৃষি জমি, বসত ভিটা, স্কুল-মাদ্রাসা, মসজিদ ভেঙে কিছু প্রভাবশালী রিয়েল এস্টেট কোম্পানিকে সুবিধা দেওয়া হয়। এতে শুধু উন্নয়ন ব্যাহত হচ্ছে না, প্রকল্প ব্যয়ও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরও বলেন, আমরা স্টিল আর্চ ব্রিজের বিরুদ্ধে নই। বরং চাই দ্রুত, স্বচ্ছ ও জনস্বার্থসম্মতভাবে প্রকল্প বাস্তবায়ন হোক। যেন এটি ভবিষ্যতে ময়মনসিংহবাসীর জন্য অভিশাপ না হয়ে বরং কল্যাণ বয়ে আনে। আরও বক্তব্য রাখেন,অলিউল্লাহ আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর, মো:শরিফুল ইসলাম মুখপাত্র বৈবিছাআ মহানগর, নাফিস সুলতান রুহান,যুগ্ম আহ্বায়ক বৈবিছাআ ময়মনসিংহ মহানগর, বীর মুক্তিযোদ্ধা বিমল পাল প্রমূখ।

উল্যেখ্য, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর একনেক প্রকল্পটি অনুমোদন দেয়। নকশা অনুযায়ী মূল ব্রিজের দৈর্ঘ্য ৩২০ মিটার এবং উভয় পাশে ৫.১ কিলোমিটার সংযোগ সড়কসহ মোট প্রকল্পের দৈর্ঘ্য ছিল ৬.২ কিলোমিটার। মোট ব্যয় ধরা হয়েছিল ৩ হাজার ২৬৩ কোটি টাকা। তবে বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সংযোগ সড়ক বাড়িয়ে ৮.২ কিলোমিটার করা হয়েছে, যা একনেক অনুমোদনের বাইরে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবিতে মানববন্ধন 

পোষ্টের সময় : ০৫:১৫:২৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫