১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে গ্রীন ফোর্স বাংলাদেশের আত্মপ্রকাশ

গ্রীন ফোর্স বাংলাদেশের আয়োজনে ময়মনসিংহে দুর্নীতির বিরুদ্ধে র‍্যালী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের টাউন হল চত্বরে এক ভিন্ন দৃশ্যের সাক্ষী হলো। হাতে প্ল্যাকার্ড, মুখে দুর্নীতিবিরোধী স্লোগানে নানা বয়সী মানুষ একত্রিত হয়েছেন দুর্নীতির বিরুদ্ধে র‍্যালিতে অংশ নিতে। স্লোগান উঠছে “দুর্নীতি নয় স্বচ্ছতা চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ি”।

রঙিন ব্যানার আর ফেস্টুনে সজ্জিত এ র‍্যালি শহরের প্রধান সড়ক ঘুরে গ্রীন পয়েন্ট ট্রেনিং সেন্টারে গিয়ে শেষ হয়। এরপর মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে বক্তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে একটি প্রতিশ্রুতি- দুর্নীতির বিরুদ্ধে আমরা সবাই একসাথে।

গ্রীন ফোর্স বাংলাদেশ বহু বছর ধরে সারাদেশে দুর্নীতি প্রতিরোধে কাজ করছে। এবার ময়মনসিংহ বিভাগে তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে নতুন বিভাগীয় কমিটি গঠন করা হলো। পুরো প্রক্রিয়ার সার্বিক সমন্বয় করেছেন অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই একদিনের কাজ নয়, এটি দীর্ঘমেয়াদি আন্দোলন। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে, বিশেষ করে তরুণ সমাজকে। গ্রীন ফোর্স বাংলাদেশ তৃণমূল পর্যায়ে কাজ করছে, আজকের এই কমিটি গঠনের মধ্য দিয়ে আমাদের লড়াই আরও সংগঠিত হলো।

গ্রীন ফোর্স বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের নতুন সভাপতি ও বাকৃবির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুল আওয়াল বলেন, দুর্নীতি প্রতিরোধে সমাজের প্রতিটি স্তরে মূল্যবোধ জাগ্রত করতে হবে। শিক্ষা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই তরুণ প্রজন্ম একটি দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ গড়তে পারবে।

গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকায়েল রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, দুর্নীতি প্রতিরোধ কোনো একক সংগঠন বা সরকারের দায়িত্ব নয়। এটি হতে হবে জনগণের আন্দোলন। প্রতিটি পরিবার থেকে শুরু করে প্রতিটি কর্মক্ষেত্রে যদি আমরা দুর্নীতিকে না বলি, তবে একটি সুশাসিত বাংলাদেশ গড়ে উঠবে।

গ্রীন ফোর্স বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সহসভাপতি একেএম মাহবুবুল আলম বলেন, আমাদের সমাজে দুর্নীতি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়েছে। এই সংস্কৃতি ভাঙতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।

ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, গণমাধ্যম হলো দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার। সাংবাদিকদের কলম দুর্নীতির চিত্র তুলে ধরে জনমত তৈরি করতে পারে।

পদ্মা ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপক ও গ্রীন ফোর্স বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের সাধারণ সম্পাদক সেলিমা বেগম বলেন, গ্রীন ফোর্স বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছে। ময়মনসিংহ বিভাগের কমিটি এই উদ্যোগকে আরও গতিশীল করবে।

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। মিলনায়তনের প্রতিটি সিট ছিল পূর্ণ, অতিথি ও অংশগ্রহণকারীরা মনোযোগ দিয়ে বক্তাদের বক্তব্য শুনছিলেন। প্রারম্ভিক সঞ্চালনা করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার এবং প্যানেল আলোচনায় সঞ্চালনা করেন সেলিমা বেগম।

এছাড়া বক্তব্য রাখেন ইমতিয়াজ আহমেদ, সাইফুল ইসলাম আলম, মিজানুর রহমান, আসাদুজ্জামান, বাসুদেব সাহা প্রমুখ। মতবিনিময় সভায় উপস্থিত সবার একটাই প্রত্যয় যে, দুর্নীতি প্রতিরোধের এই আন্দোলনকে ঘরে ঘরে ছড়িয়ে দিতে হবে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন যে, গ্রীন ফোর্স বাংলাদেশের উদ্যোগ সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে গ্রীন ফোর্স বাংলাদেশের আত্মপ্রকাশ

পোষ্টের সময় : ০১:৪৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫