আজ ১২ই এপ্রিল (রবিবার) সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন এমপি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ, ময়মনসিংহ-১১, ভালুকা আসনের সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ও ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য মোঃ কামরুল হাসান মিলন, ময়মনসিংহ মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক শফিকুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার ও পিপি এডভোকেট টুটুলসহ জেলার আইনশৃঙ্খলা কমিটির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 






















