ময়মনসিংহের কাচারী বাজারে টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো মেহেদী হাসান।
ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কৃষিবিদ মো সেলিম উর রহমান এবং ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো জহুরুল ইসলাম। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন স্থানীয় ডিলার মোস্তফা কামাল।
উক্ত কর্মশালায় এলাকার ৫০ জন মডেল কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে বায়ােপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।
স্টাফ রিপোর্টার 




















