০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়ায় পুকুরপাড় থেকে দুলাল খা (৫৭) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৪ মে) সকালে দিকে উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘীরপাড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত দুলাল খা ওই এলাকার মৃত মোকাররম খার ছেলে। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,, ধান ব্যবসায়ী দুলাল খা গতকাল রবিবার রাতে বাড়ি ফিরেননি। পরিবারের লোকজন ভেবেছিলেন কাজের চাপ বেড়ে যাওয়ায় রাতে ফিরতে পারেননি। তবে সকালে বাড়ি থেকে আনুমানিক ৩০০ গজ উত্তরে একটি পুকুরপাড়ে গলাকাটা অবস্থায় দুলাল খার মরদেহ দেখতে পায় স্থানীয় এক ব্যক্তি। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কেন তাকে হত্যা করা হয়েছে, তা জানতে তদন্ত চলছে। জড়িতদের চিন্তিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ধান ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

পোষ্টের সময় : ০৫:৪৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬