ময়মনসিংহে ভারোত্তোলন প্রদর্শনী ও গ্রামীণ খেলা গতকাল ১৭ ফেব্রুয়ারী বিকাল ৩টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকা পশ্চিম মাসকান্দা নজরুল সিটি-৩ এ অনুষ্ঠিত হয়েছে।
উক্তঅনুষ্ঠানে নজরুল সিটির চেয়ারম্যান ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি লে: কর্ণেল মো: নজরুল ইসলাম (অব:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার ময়মনসিংহের উপপরিচালক (উপসচিব) মো: আশিক নূর, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল কাইয়ুম।
ভারোত্তোলনশেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নজরুল সিটি আবাসন প্রকল্পের মার্কেটিং ম্যানেজার মান্দিক। ভারোত্তোলন অনুষ্ঠানে নজরুল সিটি সকল কর্মকর্তা/কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার 


























