সুইজারল্যান্ড ভিত্তিক আস্থা প্রকল্পের আওতায় ময়মনসিংহে নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাবলম্বী উন্নয় সমিতির সহযোগিতায় ৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে নগরীর গ্রীণ পয়েন্ট রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন জেলা নাগরিক প্লাটফর্ম এর আহবায়ক মো: রকিব হোসেন।
এসময় আলোচনায় অংশ নেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। এছাড়াও এ সভায় অংশগ্রহণ করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক, জনাব স্বপন কুমার পাল ও আস্থা প্রকল্পের ক্লাস্টার কোঅর্ডিনেটর জনাব খালেদ এহতেশাম।
সভায় সংগঠনের গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ডিস্ট্রিক্ট প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমন সরকার।
সভায় আস্থা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম উপস্থাপনা করেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার আফরোজা আক্তার কনা ও শাইরা নওশিন।
সভা পরিচালনা করেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জান্নাতুল ফেরদৌস মীম।
সভায় নাগরিক প্লাটফর্মের সদস্যগন জেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং সমস্যা সমাধানে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আহবান জানান। এছাড়াও, কাজী মঞ্জুর মোরশেদ রাজু বলেন, আমরা নাগরিক প্লাটফর্মের সদস্যরা ছোট ছোট কাজ করার মাধ্যমে সমাজে শান্তি – সম্প্রীতির চর্চা করতে পারি।






















