০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

পূর্ব শত্রুতার জের ধরে ময়মনসিংহের বলাশপুরে ছুরিকাঘাতে আরিফ মিয়া (৪০) নামে এক যুবক খুন হয়েছেন। রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত আরিফ মিয়া ওই এলাকার আব্দুল কাদিরের ছেলে। অপরদিকে ঘাতক সাখাওয়াত হোসেন সাগর একই এলাকার সুরুজ আলী ছেলে। তারা একে অপরের বন্ধু ছিল। তবে সম্প্রতি পরকীয়া সংক্রান্ত ঘটনার জের ধরে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) শফিক উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে আরিফকে হত্যার ঘটনা ঘটে। আরিফের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের ভাতিজা দিদার বলেন, গত মাসের আনুমানিক ৯ জুন রাতে আমার চাচা আকরাম হোসেন বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘাতক সাখাওয়াত হোসেন সাগর তার পথরোধ করে ছুরি ঠেকিয়ে ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল রেখে দেয়। বিষয়টি জানার পর ১১ জুন আমরা নিহত আরিফকে নিয়ে সাখাওয়াত হোসেনের বাড়িতে যাই। সেখানে গেলে সাখাওয়াত হোসেন সাগর আরিফকে ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিলে সে সুস্থ হয়ে উঠে।

তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করি। পরে স্থানীয়দের অনুরোধে সালিশে বিষয়টি মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু রোববার সন্ধ্যায় সাখাওয়াত হোসেন সাগরের সঙ্গে আরিফের আবার বাগবিতণ্ডা হয়। এর একপর্যায় সাখাওয়াত হোসেন সাগর ছুরি দিয়ে আরিফের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আরিফ মারা যায়।

স্থানীয়রা জানায়, সাখাওয়াত হোসেন সাগর পেশাদার ছিনতাইকারী ও ইয়াবা ব্যবসায়ী। তিনি তিনটি হত্যা মামলা আসামি। আমার চাচা আরিফসহ সাখাওয়াত হোসেন সাগর ৪ জনকে হত্যা করেছে। আমি খুনিকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, তার (সাখাওয়াত হোসেন সাগর) বিরুদ্ধে হত্যা মামলা আছে কি না, যাচাই করতে হবে। তবে তাকে গ্রেপ্তারে অভিযান চালছে। হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

পোষ্টের সময় : ০২:২৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫