০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

ময়মনসিংহে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) নগরীর আকুয়া ওয়ারলেস এলাকায় অবস্থিত ‘বায়তুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা’ ভবনের দ্বিতীয় তলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুরবানির ফজিলত, গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতি জুবায়ের আহমেদ। তিনি তাঁর বক্তব্যে ইসলামের আলো স্বর্বস্তরে পৌছে দিতে কুরবানির ভূমিকা তুলে ধরার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন ও আধুনিক তথ্যপ্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুফতি জুবায়ের আহমেদ বলেন,”কোনো শিক্ষার্থীর হাতে অ্যান্ড্রয়েড বা স্মার্ট মোবাইল ফোন দেওয়া যাবে না। মোবাইল ফোন কোমলমতি শিক্ষার্থীদের মেধা ও চিন্তা শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। একজন ছাত্রকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত ও পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হলে তাকে অবশ্যই মোবাইল ফোনের কুপ্রভাব থেকে দূরে রাখতে হবে।”সন্তানের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে বাবা-মা ও অভিভাবকদের অনেক বেশি সচেতন এবং দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত পবিত্র কুরআন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যক্তিত্ব মো. আমিরুল ইসলাম (ডিডি), মো. শহিদুল ইসলাম, আবুল আলীম কাজল, আমিনুল ইসলাম, ফজলুল করীম রাজা এবং রাসেল মিয়া। এ সময় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশু ধর্ষণ-হত্যার প্রতিবাদে ময়মনসিংহে সমাবেশ

কর-শুল্কের বেড়াজাল ভাঙতে ময়মনসিংহে সোলার খাতের মানববন্ধন

24 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে বায়তুল কুরআন মাদ্রাসায় কুরবানির তাৎপর্য আলোচনা ও পুরস্কার বিতরণ

পোষ্টের সময় : ০৫:২৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬