মহান শিক্ষা আন্দোলনের ৬৩ তম দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ জেলা সংসদ কর্তৃক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় দলীয় কার্যারয়ে এ সভা হয়। সভার শুরুতেই ভাষা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের শহীদের প্রতি দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সাধারণ সম্পাদক শিপন হৃদয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তাহমিদ রেদোয়ান সহ অন্যান্য নেতাকর্মীরা।
আলোচনা সভার সভাপতি অনিক রঞ্জন বিশ্বাস বলেন, “শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ বাতিল চাওয়ার নামে বাঙালির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসের অপচেষ্টা নির্দিষ্ট জনগোষ্ঠীর মুখোশ খুলে দেয় যা তাদের সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে ইঙ্গিত করে” এছাড়াও শিক্ষার্থীদের সকল গণতান্ত্রিক আন্দোলনে আগামীদিনের লড়াই সংগ্রাম জারি রাখার ঘোষণা করেন এবং সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা সমাপ্ত করেন।
আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে অস্থায়ী শহীদ ব্যাধীতে পুষ্পস্তবক অর্পণ শেষে শপথ বাক্য পাঠ করান সহ সভাপতি অনিক রঞ্জন বিশ্বাস।
স্টাফ রিপোর্টার 






















