০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেয়াল নির্মাণ বন্ধ

ময়মনসিংহে কাজ শুরুর কয়েক ঘন্টার মধ্যে সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেয়াল নির্মাণ বন্ধ করে দিয়েছেন জেলা প্রশাসক।
আজ রবিবার বিকেল থেকে সেই সালামী মঞ্চের চারিদিকে দেয়াল নির্মাণ শুরু হয়। এ দৃশ্য কেউ কেউ ফেসবুকে শেয়ার করেন। এরপরই শুরু হয় বিভিন্ন মহল থেকে সমালোচনা। পরে বন্ধ করা হয় কাজ।
ময়মনসিংহবাসীর গর্ব ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ। বিশাল এ মাঠটিতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা অবধি খেলাধূলা চলে কয়েক হাজার ছাত্র-যুবকের। সেই মাঠের এক প্রান্তে অবস্থিত সার্কিট হাউস। অতিথিরা কেউ আসলে সার্কিট হাউসেরই সামনে মাঠের সালামী মঞ্চে গার্ড অব অর্নার নেন অতিথিরা। সালামী মঞ্চটি টাইলসের। তবে সেটি উন্মুক্ত।
আজ রবিবার বিকেল সালামী মঞ্চের চারিদিকে স্বল্প দৈর্ঘ্যের ইটের গাঁথুনি দিয়ে দেয়াল উঠানোর কাজ শুরু করা হয়। যা মাঠের খোলামেলা দৃশ্যকে ব্যাহত করবে। খেলাধূলারও সমস্যা হবে। সবচেয়ে বড় কথা কি দরকার এ কাজটির। নানান মহলের এ সমালোচনা ও ক্ষোভ নাড়া দেয় প্রশাসনকেও। সন্ধ্যার দিকেই তারা কাজ বন্ধ করে দেন। সন্ধ্যা ৭টার সময় সরজমিনে গিয়ে দেখা গেছে ইট গুলো তুলে ফেলা হচ্ছে।
শ্রমিকরা জানান, তাদের আবার গর্তগুলো মাটি দিয়ে ভরাট করতে বলা হয়েছে। তবে প্রশাসনের একটি সূত্র জানায়, এ জায়গাটিতে অনেকেই গাড়ি পার্কিং করেন। এ কারনেই তারা ছোট দৈর্ঘ্যরে দেয়াল দিয়ে জায়গাটি ঘিরে ফেলতে চেয়েছিলেন। কিন্তু প্রতিক্রিয়া শুরু হওয়ায় তারা এ উদ্যোগ থেকে পিছিয়ে যান।
সার্কিট হাউস মাঠে খেলা করতে আসা যুবক মেহেদী হাসান বলেন, বারবার ইটের গাঁথুনি দিয়ে মাঠটিকে আবদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। যা মোটেও কাম্য নয়। মাঠটি শুরু থেকে যেমন ছিল শেষ পর্যন্ত তেমন থাকবে এটাই আমাদের চাওয়া।
ব্রহ্মপুত্র সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক আবুল কামাল আল আজাদ বলেন, সার্কিট হাউস মাঠের বিশালত্বকে ধারণ করার শক্তি আমলাদের নাই। এরা বারবার মাঠের বুকে উন্নয়নের ছুরি চালায়।
মাঠে দেয়াল তৈরির অপতৎপরতা বন্ধ করতে হবে। না হয় আমরা বসে থাকবো না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সহসভাপতি তৌহিদুজ্জামান ছোটন বলেন, এটা উন্মুক্ত মাঠ। বাউন্ডারি দিয়ে সৌন্দর্য নষ্ট করা যাবে না। সেখানে প্রধানমন্ত্রীসহ অনেকে গার্ড অব ওনার নিয়েছেন। সুতরাং তাদের নিরাপত্তার দোয়াই দিয়ে প্রশাসন কোন ভাবেই ইটের গাঁথুনি দিতে পারে না।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো.মুফিদুল আলমকে ফোন দিলেও তিনি ফোন ধরেননি।
তবে আরেকজন সাংবাদিক সহকর্মীকে মেসেজ দিয়ে তিনি জানান যে, ‘এটা সালামী মঞ্চ। ভুল করে উচু করে ফেলেছে। আমি সরিয়ে নিতে বলেছি’।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সমালোচনার মুখে সার্কিট হাউস মাঠের সালামী মঞ্চের দেয়াল নির্মাণ বন্ধ

পোষ্টের সময় : ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫