০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ৭ দাবিতে পলিটেকনিক শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নসহ প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক চালানো অপপ্রচার ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড এবং অযৌক্তিক তিন দফা প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করেছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকসহ শিক্ষার্থীরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় শিক্ষকসহ ডিপ্লোমা শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় শিক্ষার্থী ও আলোচকরা দাবি করেন, প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ের বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপসহকারী প্রকৌশলী সমমানের পদ সংরক্ষণ রাখা।

উপসহকারী প্রকৌশলী সমমানের পদ থেকে সহকারী প্রকৌশলী সমমানের পদে পদোন্নতি ৫০ শতাংশে উন্নীত করাসহ ৭ দফা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। বিএসসি ইঞ্জিনিয়াররা যে ৩ দফা জানিয়েছে, তা অযৌক্তিক বলে মনে করছেন তারা।

আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বেড় হয়ে চড়পাড়া মোড় প্রদক্ষিণ শেষে আবার পলিটেকনিক ইনস্টিটিউটে এসে শেষ হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ রিংজাল ও কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, ২৪ ঘণ্টায় নিহত অন্তত ২০

29 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ৭ দাবিতে পলিটেকনিক শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

পোষ্টের সময় : ০৭:১৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫