০৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে জহুরা খাতুন (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি জেলার গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার মিজানুর রহমানের মেয়ে ছিলেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জহুরা খাতুন সম্প্রতি ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় গিয়েছিলেন। সেখান থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি ফিরেন। পরে গত ১৫ অক্টোবর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে টিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুর সোয়া দুইটার দিকে তিনি মারা যান।

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ৩৭ জন ডেঙ্গু রোগী চিকিখসাধীন আছেন। এর মাঝে পুরুষ ২৮ জন, নারী ৭ জন ও শিশু ২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন ও সুস্থ হয়েছেন ১৯ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

পোষ্টের সময় : ০২:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪