০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে পাচারকৃত সম্পদ ফেরাতে পদক্ষেপ চায় ৩ সংস্থা

যুক্তরাজ্যে সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফর উপলক্ষে দেশটির কাছে পাচারকৃত সম্পদ ফেরত পাঠাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), স্পটলাইট অন করাপশন এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

মঙ্গলবার (১০ জুন) এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলো যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানায়, যাতে দেশটিতে অবস্থানরত সন্দেহভাজন বাংলাদেশি অর্থপাচারকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অবৈধভাবে পাচার হওয়া সম্পদ জব্দ ও পুনরুদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর তৎপরতা জোরদার করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের সংগ্রামকে সহায়তা করতে হলে যুক্তরাজ্যে পাচারকৃত অর্থ ফেরত আনা জরুরি। স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি এ বিষয়ে তাৎক্ষণিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে-এর পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, যুক্তরাজ্য সরকার অর্থপাচারের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছে, তা কার্যকর করতে হলে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রভাবশালীদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের অবৈধ সম্পদ অনুসন্ধান ও জব্দ করতে হবে।

উল্লেখ্য, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে ও দ্য অবজারভার-এর এক যৌথ তদন্তে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক সরকারের ঘনিষ্ঠজনদের বিপুল সম্পদের সন্ধান মেলে। ইতোমধ্যে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাজ্যে পাচারকৃত সম্পদ ফেরাতে পদক্ষেপ চায় ৩ সংস্থা

পোষ্টের সময় : ০২:৫৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫