০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রঙে-ঢঙে আনন্দে ময়মনসিংহে বাংলা নববর্ষ উদযাপিত

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্‌যাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নগরের মহাবিদ্যালয় মাঠ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

শোভাযাত্রাটি নতুনবাজার, জিলা স্কুল ও টাউন হল মোড় ঘুরে জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য। এতে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মি, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে একটি কালো ছায়া আচ্ছন্ন করতে চেয়েছিল। এ দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করছে। বর্তমান সরকারপ্রধান বলেছেন সবার আগে বাংলাদেশ। সেই প্রচেষ্টায় আমরাও জীবনবাজি রেখে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারে কাজ করছি। অবশ্যই দেশে সুস্থ সাংস্কৃতিক ধারা ফিরে আসবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জীবনে দুজন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী, আরেকজন আসিম মুনির: ভ্যান্স

পরীমনির ফুটবলপ্রেমে আর্জেন্টিনা আবহ

21 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রঙে-ঢঙে আনন্দে ময়মনসিংহে বাংলা নববর্ষ উদযাপিত

পোষ্টের সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬