০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রনি হত্যা মামলার মূল হোতা ইমা গ্রেফতার

সিলেটের আলোচিত রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী তানজিদা সুলতানা ইমাকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৯ ও র‌্যাব-২ এর সমন্বিত অভিযানে মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, ইমাকে ঢাকার বংশাল থানাধীন নবাব গার্ডেন রেস্টুরেন্ট অ্যান্ড কাবাব হাউসের সামনে থেকে গ্রেফতার করা হয়। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার থানার ঢেউ নগর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে, বয়স ২৭ বছর।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরেই ইমা গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন। তার অবস্থান শনাক্ত করতে র‌্যাবের গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। অবশেষে মঙ্গলবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, গত ১০ আগস্ট ২০২৫ তারিখ রাতে সিলেটের গোলাপগঞ্জে রনি নামে এক যুবককে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। হত্যাকাণ্ডের পরপরই রনির ভাই বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্তে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে রনিকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মূল পরিকল্পনা ও সমন্বয়ের পেছনে ইমার প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।

গ্রেফতারের পর ইমাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি মামলার কয়েকজন পলাতক আসামির অবস্থান সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানা গেছে। র‌্যাব জানিয়েছে, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। স্থানীয়দের দাবি, এই হত্যার নেপথ্যে থাকা সকল পরিকল্পনাকারী ও সহযোগীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ইমাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে, যাতে হত্যাকাণ্ডের বিস্তারিত পরিকল্পনা ও পেছনের উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে 'প্রযুক্তি গ্রাম' পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রনি হত্যা মামলার মূল হোতা ইমা গ্রেফতার

পোষ্টের সময় : ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫