০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিচারকের ছেলেকে বাসায় খুন

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২৭২ ভিউ :

রাজশাহীতে এক ভয়াবহ হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে স্থানীয় জনগণ। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের নবম শ্রেণি-পড়ুয়া ছেলে তাওসিফ রহমানকে (ডাকনাম সুমন) বাসায় ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে নগরের ডাবতলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হামলার সময় বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতরভাবে আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের মুখপাত্র শংকর কুমার বিশ্বাস জানিয়েছেন, আহত তাসমিন নাহারের শরীরে অস্ত্রোপচার চলছে।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে একজন সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম ইমন, যার বাড়ি গাইবান্ধায়। প্রাথমিকভাবে জানা গেছে, বিচারক আবদুর রহমান সিলেটে কর্মরত থাকাকালীন সময়েই ইমনের বিরুদ্ধে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

পুলিশের প্রাথমিক ধারণা, পুরোনো কোনো ব্যক্তিগত বা মানসিক দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। আটক ইমনও ঘটনায় আহত হয়েছেন, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বিকেলে হাসপাতালে সাংবাদিকদের জানান, “ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল। একজন বিচারকের পরিবারের ওপর হামলা দেশের বিচার ব্যবস্থার ওপর আঘাতস্বরূপ। আমরা ঘটনার সব দিক খতিয়ে দেখছি এবং অন্যান্য সংশ্লিষ্টদের শনাক্তের চেষ্টা চলছে।”

পুলিশের একাধিক দল ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং বাসার ভেতর থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করছে। হত্যার খবর ছড়িয়ে পড়লে পুরো ডাবতলা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত তাওসিফ রাজশাহীর একটি নামকরা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার সহপাঠী ও শিক্ষকরা এই নির্মম ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রাজশাহীতে বিচারকের ছেলেকে বাসায় খুন

পোষ্টের সময় : ০৬:১৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫