আসন্ন জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালনে আগ্রহ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তারা। এ বিষয়ে তারা কমিশনের কাছে আনুষ্ঠানিক আবেদনও করেছেন বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী সাধারণত জেলা প্রশাসকরা (ডিসি) রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন। তবে অতীতে একাধিকবার ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও এ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছিল। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসির ভেতরের একটি অংশ মনে করছে, নিজেদের কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগ দিলে নির্বাচন পরিচালনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। অন্যদিকে, কিছু মহল আশঙ্কা করছে—এর ফলে মাঠ পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে।
এ নিয়ে কমিশনের ভেতরে আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে বলে সূত্র জানিয়েছে।
স্টাফ রিপোর্টার 





















