০৩:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রেস্তোরাঁয় নেওয়ার সময় ত্রিশালে ৩ বস্তাভর্তি মরা মুরগি জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৩১ ভিউ :

ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া রোড এলাকা থেকে বস্তাভর্তি মরা মুরগি আটক করছেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান।

সোমবার উপজেলার বালিপাড়া মোড় থেকে ভ্যানগাড়ি করে গোপনে বিভিন্ন রেস্তোরাঁয় সাপ্লাই দেওয়ার উদ্দেশ্যে এগুলো আনা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভ্যানগাড়িসহ সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় মরা মুরগি জব্দ করছেন। এ সময় ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাদের ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর মরা মুরগির গোস্ত বিক্রির অভিযোগে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রেস্তোরাঁয় নেওয়ার সময় ত্রিশালে ৩ বস্তাভর্তি মরা মুরগি জব্দ

পোষ্টের সময় : ০১:৫৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫