১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে ধরা পড়ল নকল পাঠ্যবই চক্র

রাজধানীর পুরান ঢাকার বাংলাবাজারে এনসিটিবি অনুমোদিত বইয়ের নকল ছাপাখানার বিরুদ্ধে র‍্যাবের অভিযান চালিয়ে পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই চক্রটি অবৈধভাবে সরকারি পাঠ্যবই ছাপিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে জানা গেছে। অভিযানটি পরিচালনা করে র‍্যাব-৩-এর একটি বিশেষ দল, যারা গোপন সূত্রে খবর পেয়ে সূত্রাপুর ও পাটুয়াটুলী এলাকায় একযোগে অভিযান চালায়।

র‍্যাব জানায়, প্রথমে সূত্রাপুর এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে একজনকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পাটুয়াটুলীর মিম প্রেসে অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় প্রেসটিতে প্রায় চার থেকে পাঁচ হাজার বই ছাপানোর কাজ চলছিল। প্রেসে মজুদ অবস্থায় পাওয়া যায় বিপুল পরিমাণ নকল বই, কাগজ, বাঁধাই মেশিন ও প্রিন্টিং সরঞ্জাম।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, চক্রটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য নির্ধারিত তিনটি বই—‘সাহিত্যপাঠ’, ‘সহপাঠ’ এবং ‘ইংলিশ ফর টুডে’—অবৈধভাবে ছাপাচ্ছিল। এসব বই মূল প্রকাশকের অনুমতি ছাড়া ছাপিয়ে বাজারে কম দামে বিক্রি করা হচ্ছিল, যার ফলে সরকার অনুমোদিত বই বিক্রির প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল।

র‍্যাব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নকল বই ছাপানোর সঙ্গে জড়িত। তারা বইয়ের আসল কভার ও পৃষ্ঠার কপি করে একই রকম কাগজে মুদ্রণ করত, যা দেখে সাধারণ ক্রেতারা আসল-নকল পার্থক্য বুঝতে পারতেন না। উদ্ধারকৃত প্রিন্টিং সরঞ্জামসহ আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনসিটিবি কর্মকর্তারা বলেন, সরকারি বইয়ের নকল বাজারে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয় এবং মানসম্পন্ন শিক্ষার ব্যাঘাত ঘটে। এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এদিকে, র‍্যাব জানায় যে, মূল হোতাদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনায় শিক্ষাব্যবস্থা ও কপিরাইট সুরক্ষায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন, সরকারি বই বিতরণে আরও কড়াকড়ি নজরদারি প্রয়োজন, যাতে এ ধরনের অনৈতিক ব্যবসা বন্ধ করা যায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

র‍্যাবের অভিযানে ধরা পড়ল নকল পাঠ্যবই চক্র

পোষ্টের সময় : ১২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫