০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে গভীর রাতে নাশকতা

oplus_1024

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ে গভীর রাতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে কার্যালয়ের স্টোররুমে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে যাওয়ায় নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোররুমের ভেতর থেকে আগুনের আলো দেখা যায়। এরপর ওই যুবক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দেয়াল টপকে বাইরে বেরিয়ে যায়। পুরো ঘটনাটি রাতের অন্ধকারে সংঘটিত হওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, দুর্বৃত্ত জানালার কাঁচ ভেঙে অথবা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ওই সময় কার্যালয়ের দারোয়ান হামিম ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুনের আভাস পেয়ে তিনি চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। দ্রুত বিষয়টি টের পাওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

অগ্নিকাণ্ডে ২০০৮ ও ২০০৯ সালের ভোটারদের দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কয়েকটি অফিস সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হওয়ায় পুরো কার্যালয় রক্ষা পেয়েছে।

খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, কিছু নথিপত্র পুড়ে গেলেও পরিস্থিতি সময়মতো নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এই অগ্নিসংযোগের ঘটনায় নির্বাচন সংক্রান্ত দপ্তরের নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা নতুন করে আলোচনায় এসেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আ’লীগের অপতৎপরতার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

লক্ষ্মীপুর নির্বাচন কার্যালয়ে গভীর রাতে নাশকতা

পোষ্টের সময় : ০৯:৪৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫