০৯:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শতবর্ষী সরকারি কবরস্থান রক্ষণাবেক্ষণে সীমানা প্রাচীর নির্মাণের দাবি এলাকাবাসীর

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের শত বছর পুরোনো একমাত্র সরকারি কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য সীমানা প্রাচীর নির্মাণ এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার দাবি জানিয়েছন এলাকাবাসী।

আজ(২৭ ডিসেম্বর) শনিবার বিকালে আঠারবাড়ি ইউনিয়নের আঠারবাড়ি গ্রামের একমাত্র সরকারি কবরস্থান প্রাঙ্গণে এলাকাবাসীর আয়োজনে এক আলোচনা সভায় এই দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয়রা বলেন,‎মৃত্যু সবার জন্য অবধারিত। মৃত্যুর পর আমাদের শেষ ঠিকানাটিই যখন অবহেলায় পড়ে থাকে, তখন সমাজের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠে। এমন বাস্তবতা থেকেই আঠারবাড়ি ইউনিয়নের একমাত্র সরকারি কবরস্থান রক্ষণাবেক্ষনে আমাদের এই উদ্যোগ।

আলোচনা‎ সভায় এলাকার নবীন-প্রবীণসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

‎এতে আঠারবাড়ি ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য ইফতেখার জাহান রুমান এবং আঠারবাড়ি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসান বলেন,’জমিদার আমল থেকে আমাদের এই কবরস্থানে তিন থেকে চারশত মানুষকে দাফন করা হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো অনেক পারিবারিক কবরস্থানে সরকারি বরাদ্দে সীমানা প্রাচীর নির্ধারণ করা হয়েছে। অথচ আঠারবাড়ি ইউনিয়নের একমাত্র সরকারি কবরস্থান অযত্ন, অবহেলা ও খোলামেলা অবস্থায় পড়ে আছে। ফলে গরু-ছাগলসহ বিভিন্ন প্রাণী মলমূত্রত্যাগ করে। সীমানা প্রাচীর না থাকায় অপরিচিত লোকজনও ভুলক্রমে কবরস্থানে প্রস্রাব করে। এতে মুসলমান হিসেবে কবরস্থানের আদব ও মর্যাদা ক্ষুণ্ন হয়। তাই দ্রুত আমাদের কবরস্থানের বাউন্ডারি নির্মাণ প্রয়োজন।

কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ বিষয়ক আলোচনা সভায় স্থানীয় সাবেক ইউপি সদস্য সাইদুর রহমানের সভাপতিত্বে ও আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আরিফ হাসানের সঞ্চলনায় বক্তব্য রাখেন,আঠারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, আঠারবাড়ি ডিগ্রি কলেজের বিদ্যুৎসাহী সদস্য ইফতেখার জাহান রুমান, ঈশ্বরগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খান মিল্কান, আঠারবাড়ি কলেজ ছাত্রদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সমাজ কল্যাণ তরুণ সংঘ ও স্বপ্নে আঠারবাড়ি সংগঠনের সভাপতি ইমরান তুষার, মক্তিরবন্ধন ফাউন্ডেশনের ফিল্ড অফিসার সৈয়দ আব্দুল্লাহ সোহান ও সাকিবুল হাসান প্রমুখ।

‎এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কবরস্থানের বাউন্ডারি না থাকায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এতে নষ্ট হচ্ছে কবরস্থানের পবিত্রতা। সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসীর দাবি, আঠারবাড়ির একমাত্র সরকারি কবরস্থানটি বাউন্ডারি নির্মাণ করা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ভারতে আকস্মিক বন্যায় ৫ সেনা নিখোঁজ

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শতবর্ষী সরকারি কবরস্থান রক্ষণাবেক্ষণে সীমানা প্রাচীর নির্মাণের দাবি এলাকাবাসীর

পোষ্টের সময় : ০৮:২৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫