০৫:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর ১২৫ সদস্য যাচ্ছেন আফ্রিকা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৩৭০ ভিউ :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে মধ্য আফ্রিকায় (মিনুস্কা) যাচ্ছেন বাংলাদেশ বিমানবাহিনীর ১২৫ সদস্যের একটি কন্টিনজেন্ট। তারা বাংলাদেশ আর্মড মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিট-৫ (ব্যানামুহু-৫) কন্টিনজেন্টের প্রতিস্থাপন করবেন।

এ উপলক্ষে সোমবার (১৬ জুন) বাহিনীর সদরদপ্তরে মধ্য আফ্রিকাগামীদের (ব্যানামুহু-৬) উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, ব্যানামুহু-৬ কন্টিনজেন্টের নেতৃত্বে থাকবেন এয়ার কমডোর ইমরানুর রহমান। আগামী ১৯ জুন এ কন্টিনজেন্টের সদস্যরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্য আফ্রিকার উদ্দেশ্যে যাত্রা করবেন। বাংলাদেশ বিমানবাহিনী সমরাস্ত্র ব্যবহারে সক্ষম এবং নাইটভিশন প্রযুক্তিসমৃদ্ধ তিনটি এমআই-১৭১ হেলিকপ্টার ও বিভিন্ন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট নিয়ে মধ্য আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে নিযুক্ত রয়েছে।

বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তার বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সততা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য বিমানবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

পরে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্য বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, ঢাকার দুই বিমান ঘাঁটির এয়ার অধিনায়ক এবং বিমান সদর ও ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শান্তিরক্ষা মিশনে বিমানবাহিনীর ১২৫ সদস্য যাচ্ছেন আফ্রিকা

পোষ্টের সময় : ০১:৩১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫