০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনাকে ফেরত আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি সাংবাদিকদের জানান, ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর চেষ্টা চালানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নয়াদিল্লির ওপর নির্ভর করছে। সম্ভাব্য তৃতীয় দেশে পুনর্বাসনের খবরের বিষয়ে তিনি জানিয়েছেন, এ ধরনের তথ্য কেবল গণমাধ্যমে দেখেছেন, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কোনো অফিসিয়াল তথ্য পাননি।

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দণ্ডিত হন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদণ্ড দেন।

এর আগে, সর্বশেষ রায়ের পর ঢাকার পক্ষ থেকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করা হয়েছে, যাতে শেখ হাসিনাকে দেশে ফেরত আনা যায়। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ ব্যাপারে বাংলাদেশ ধারাবাহিকভাবে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখছে এবং ভারতের প্রতিক্রিয়ার ওপর নজর রাখছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেখ হাসিনাকে ফেরত আনার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত

পোষ্টের সময় : ০৯:১০:০৮ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫