০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ১২২২ ভিউ :

শেনজেনভুক্ত দেশগুলোতে ২০২৪ সালে যেসব দেশের নাগরিকদের ভিসা আবেদন সবচেয়ে বেশি হারে প্রত্যাখ্যাত হয়েছে, তার তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়।

শেনজেন নিউজের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ভিসা প্রত্যাখ্যানের শিকার হয়েছে পশ্চিম আফ্রিকার দেশ কমোরোসের নাগরিকরা। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, আর তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান।

‘শেনজেন ভিসা ইনফো’র বরাত দিয়ে জানানো হয়, ২০২৪ সালে কমোরোসের ২,৮৫৩ জন নাগরিক ভিসার জন্য আবেদন করেছিলেন, যার মধ্যে ১,৭৫৪ জনের আবেদন বাতিল হয়—যা প্রত্যাখ্যানের হার ৬২.৮ শতাংশ।

একই বছরে বাংলাদেশ থেকে জমা পড়া ৩৯,৩৪৫টি ভিসা আবেদনের মধ্যে ২০,৯৫৭টি আবেদন বাতিল হয়েছে। অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল ৫৪.৯০ শতাংশ।

অন্যদিকে, পাকিস্তানের ৭৮,৩৬২টি আবেদনের মধ্যে ৩৫,১৩৯টি বাতিল হয়—প্রত্যাখ্যানের হার ৪৭.৫ শতাংশ।

২০২৩ সালের তুলনায় বাংলাদেশিদের জন্য ভিসা প্রত্যাখ্যানের হার বেড়েছে। ২০২৩ সালে ৪১,৩১৭টি আবেদনের মধ্যে ১৭,০১৫টি বাতিল হয়েছিল, অর্থাৎ প্রত্যাখ্যানের হার ছিল ৪২.৮ শতাংশ।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিসা প্রত্যাখ্যান করেছে সুইডেন। পাকিস্তানিদের ক্ষেত্রে অস্ট্রিয়া এবং কমোরোসের ক্ষেত্রে ফ্রান্স সর্বাধিক আবেদন বাতিল করেছে।

উল্লেখ্য, ইউরোপের ২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন জোটের সদস্যরা একে অপরের দেশে ভিসা ছাড়াই যাতায়াত করতে পারেন।

সূত্র: শেনজেন নিউজ

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী লীগের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে কেন্দুয়ায় বিএনপির বিক্ষোভ

মুক্তাগাছায় পিসিসির সমন্বিত শিক্ষা বিষয়ক সংযোগ সভা

20 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেনজেন ভিসা প্রত্যাখ্যানে শীর্ষ তিনে বাংলাদেশ

পোষ্টের সময় : ১১:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫