শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুর ২ টায় গ্রেফতারকৃতকে শেরপুর আদালতে সোর্পদ করে পুলিশ।
এর আগে গত বুধবার বিকেল ৫ টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেফতার শাহাজাদার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাঁকে শেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আদালত শাহাজাদার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
স্টাফ রিপোর্টার 
























