০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

শেরপুরে ভুল চিকিৎসায় আশা আক্তার (২৮) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলের দিকে পৌর শহরের শেরপুর এভারকেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে নিহতের স্বজনরা সন্ধ্যা থেকে হাসপাতালটি ঘিরে রেখেছেন।

নিহতের স্বজনরা জানান, চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর দেড়টার দিকে ডাক্তার লুতফুর রহমানের তত্ত্বাবধানে তার সিজার করা হয়। এরপর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ডেকে নিয়ে জানিয়ে দেয় রোগীর অবস্থা আশঙ্কাজনক। তারপর আমরা গিয়ে দেখি আশা আর নেই।

আশার ফুফু হালিমা বেগম অভিযোগ করেন, অপারেশনের আগেও আশা হেঁটে অপারেশন কক্ষে প্রবেশ করেন, কিন্তু আড়াইটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ডেকে রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়ে দেয়। তিনি ডাক্তার লুতফুর রহমানের বিরুদ্ধে অবহেলা করে মেরে ফেলার অভিযোগ তুলে বিচার দাবি করেন।

এদিকে আশার স্বজনরা অভিযুক্ত চিকিৎসকের বিচারের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইদুল আলম, সদর সার্কেল পুলিশ সুপার হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

ওসি জুবাইদুল আলম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত আছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন শাহিন মিয়া জানান, এভারকেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান একজন রোগীর মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত জেনে এবং অভিযোগ সাপেক্ষে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়া-আটপাড়ায় রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষা

ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

পোষ্টের সময় : ০৮:৫৪:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫