১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে যুবলীগ নেতা হলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক

শেরপুর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আওয়ামী যুবলীগের এক নেতা। তিনি হলেন নালিতাবাড়ী পৌর যুবলীগের ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম।

রকিবুল ইসলাম বর্তমানে আওয়ামী যুবলীগের পদে থাকলেও এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট শেরপুর জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রকিবুল ইসলাম নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। এছাড়া ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মতিয়া চৌধুরীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন।

যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগদানের বিষয়ে জানতে চাইলে রকিবুল ইসলাম বলেন, যুবলীগে আমাকে কোনো কার্যক্রমে অংশ নিতে দেওয়া হয়নি। ইউনিয়নের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছিলাম, কিন্তু মনোনয়ন পাইনি। এখন তেমন কোনো কার্যক্রমও নেই। তাই এনসিপিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, রকিবুল ইসলাম যুবলীগের পদে আছেন এ তথ্য আমরা জানতাম না। তিনি এনসিপির কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন, তাই তাকে পদ দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরে যুবলীগ নেতা হলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক

পোষ্টের সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫