০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

শেরপুরে একটি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে আট ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শ্রীবরদী উপজেলার কুরুয়া কাজীপাড়ার একটি বাড়ি থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁদনী বেগম নামে (২২) এক নারীকে আটক করা হয়েছে। আটক চাঁদনী বেগম শ্রীবরদীর কুরুয়া কাজীপাড়ার বাসিন্দা চান মিয়ার মেয়ে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লার বাসিন্দা মো. ফিরোজ মিয়া তাঁর স্ত্রী আবেদা বেগমকে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য শহরের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। ওই রাতেই আবেদা একটি কন্যাশিশুর জন্ম দেন।

শিশুটির জন্মের পর ফিরোজ মিয়ার মা ও কয়েকজন নারী আত্মীয় সার্বক্ষণিক নবজাতকের পাশে ছিলেন। এ সময় চাঁদনী বেগম নিজেকে অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে তাঁদের সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং কয়েক দিন ধরে নানা অজুহাতে ওই কক্ষে যাতায়াত করতেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নবজাতকের মা বাথরুমে যান এবং অন্য স্বজনেরা কক্ষে অনুপস্থিত ছিলেন। এই সুযোগে চাঁদনী বেগম নবজাতককে নিয়ে সেখান থেকে পালিয়ে যান।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশ অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করে এবং চাঁদনী বেগমকে আটক করে।

শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম সাংবাদিকদের বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নবজাতকটিকে উদ্ধারের পাশাপাশি জড়িত নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার

পোষ্টের সময় : ০৮:৩২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫