০৪:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে পাচারকালে মাদক ও ভারতীয় মালামাল জব্দ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৫ ভিউ :

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে রাতভর অভিযানে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও চোরাই মাল জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সদস্যরা শেরপুরের সীমান্তঘেষা ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফুচকা, ওরিও বিস্কুট, নিভিয়া সফট ক্রিম, জিলেট ব্লেড এবং কম্বল পাচারের চেষ্টা করে।

বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এ সময় ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, কম্বল ৮ পিস, জিলেট ব্লেড ১,২০,০০০ পিস এবং ১টি পিকআপ গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মালামালের সিজার মূল্য ৩৮,৫৯,৮০০ টাকা। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ও গাড়ি রেখে চোরাচালাকারীরা পালিয়ে যায়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে সব সময় সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তে মাদক, চোরাচালানকৃত মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর ও হালুয়াঘাট সীমান্তে পাচারকালে মাদক ও ভারতীয় মালামাল জব্দ

পোষ্টের সময় : ০৯:৪৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫