০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর নয়ানীবাজারে ভয়াবহ আগুনে পুড়লো একাধিক গোডাউন

শেরপুর শহরের নয়ানীবাজারের চাল হাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোররাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একাধিক গোডাউনে সংরক্ষিত মালামাল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর ৩টা ৫০ মিনিটের দিকে ডিসি অফিসের গেট সংলগ্ন চাল হাটির ভেতর থেকে আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পাওয়ার পরপরই শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আব্দুল কাদের জানিয়েছেন, আগুনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিলসহ বেশ কিছু পণ্যদ্রব্য সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

এই অগ্নিকাণ্ডে চাল হাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মাঝে চরম উৎকণ্ঠা দেখা দেয়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শেরপুর নয়ানীবাজারে ভয়াবহ আগুনে পুড়লো একাধিক গোডাউন

পোষ্টের সময় : ০১:০০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫