০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ নির্বাচনে বিএনপি কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি: ইঞ্জিনিয়ার সেলিম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখনো কাউকেই মনোনয়নের গ্রীন সিগন্যাল দেয়নি বলে মন্তব্য করেছেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোস্তফা ই জামান সেলিম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “বিএনপি এখনো নির্বাচনের জন্য কাউকে মনোনয়ন দেয়নি। যারা নিজেদের দলের মনোনীত প্রার্থী দাবি করছেন, তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। বিএনপি এখন আন্দোলন ও গণঅধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আছে।”

এরপর তিনি দলীয় চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন এবং বলেন, “গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সংসদ নির্বাচনে বিএনপি কাউকে গ্রীন সিগন্যাল দেয়নি: ইঞ্জিনিয়ার সেলিম

পোষ্টের সময় : ১১:৪৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫