০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে’

‘সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জাতীয় মুক্তি হবে না। সেই নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২১ জুন) সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশের স্বার্থে জাতীর স্বার্থে স্বাধীনতার ৫৪ বছরেও রাষ্ট্রীয় কাঠামো গঠন করতে আমরা ব্যর্থ হয়েছি।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘মীমাংসিত ইস্যুকে সামনে এনে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য আগামী নির্বাচনে ষড়যন্ত্রকারীদের পরাজিত করতে হবে। নির্বাচন যখনই হোক সেটা নিরেপক্ষ করার জন্য জামায়াতে ইসলামী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বলার সময় বলবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড় অথচ কাজে করবেন দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়– এই মার্কা রাজনীতি করে দেশ‌ ও জাতির ক্ষতি করবে না।

জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর, সহকারি সেক্রেটারি গোলাম কুদ্দুস, বেলাল হোসাইন, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সহকারি সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘সংস্কারের আগে নির্বাচন হলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে’

পোষ্টের সময় : ০২:৪৩:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫