০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে – মাজেদ বাবু 

সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে। গণতন্ত্রের পথে যারা যারা বাধা হয়ে আসবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে বলে মন্তব্য করেছেন ঈশ্বরগঞ্জ -৮ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু।

তিনি বলেন, ৭১’র ১৬ ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে বিজয়ী হয়েছি, ২৪ এ ফ্যাসীবাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছি এবার দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিজয়ী হতে হবে। স্বাধীন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের পতন হয়েছে, সেই বাংলাদেশে নতুন করে কোন মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা হতে দেয়া যাবে না।

মঙ্গলবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ঈশ্বরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে বিজয় র‍্যালী পুর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মহান বিজয় দিবসের র‍্যালীতে ঈশ্বরগঞ্জের হাজার হাজার আপামর জনতা ও নেতাকর্মীদের অংশগ্রহণে বিজয় র‍্যালীটি জনসমুদ্রে পরিণত হয়। শহরের পাটবাজারস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে র‍্যালীটি ঈশ্বরগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

বিজয় র‍্যালী পুর্ব সমাবেশে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনতার জননেতা প্রকৌশলী মাজেদ বাবু সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এমন বিজয় দিবস আগে কখনো আসেনি। তবুও আজকের এই বিজয় দিবসে বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি বলেন, স্বাধীনতার পর যে আশা-উদ্দীপনা নিয়ে দেশ গড়ার স্বপ্ন ছিল, আওয়ামী লীগ এসে সেই সব আশা-আকাঙ্ক্ষা চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে। সামনে যে নির্বাচন আসছে, আশা করছি জনগণ সেখানে এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

বিজয় দিবসের বর্ণাঢ্য র‍্যালীতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং ঈশ্বরগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কবৃন্দ ছাড়াও বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

কেন্দুয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সকল অপশক্তির ষড়যন্ত্র নস্যাৎ করে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে হবে – মাজেদ বাবু 

পোষ্টের সময় : ০৭:২৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫