০৫:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সখীপুরে গাছে বেঁধে নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

টাঙ্গাইলের সখীপুরে গাছে বেঁধে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রোজিনা (৩০) ওই গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, রোজিনার সঙ্গে একই উপজেলার বাজাইল গ্রামের আব্বাসের ছেলে রশিদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা নোটারী পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর রশিদ তাকে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে নিয়ে গেলেও পরবর্তীতে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি জানায়।

বৃহস্পতিবার দুপুরে স্ত্রী হিসেবে মর্যাদা দাবিতে রশিদের বাড়িতে গেলে রশিদ, তার বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা মিলে রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে শারীরিকভাবে নির্যাতন করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে রোজিনার স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্ত রশিদ ও তার পরিবারের লোকজন বর্তমানে পলাতক রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

তারেক রহমানের আমলে সবার জন্য উন্নয়ন হবে: প্রিন্স

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

22 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সখীপুরে গাছে বেঁধে নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

পোষ্টের সময় : ০৭:০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫