ময়মনসিংহের হালুয়াঘাটে সনাতন যুব সংঘের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে পৌর শহরের আকনপাড়া শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানে সনাতন যুব সংঘের আহবায়ক সঞ্জয় সরকারের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সম্মানিত ট্রাস্টি শ্রীমতি মন্টি রানী সরকার,হালুয়াঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দেবতোষ সরকার,সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,
সনাতন যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি সমীর কুমার সরকার লিটন,উপদেষ্টা মন্ডলীর সদস্য আনন্দ ঘোষ,
যুগ্ম আহ্বায়ক তাপস সরকার,দেবাশীষ দত্ত,বিপুল ঘোষ,গণেশ দাস সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার সঞ্জয় সরকার ও সদস্য তাপস কুমার সরকার, দেবাশীষ দত্ত, গণেশ দাস, শুপ্রজিত সরকার খোকন, বিপুল সরকার, চিন্ময় ঘোষ।
অধিবেশন শেষে সনাতন যুব সংঘের নতুন কার্যকরী পরিষদের পাঁচটি পদের বিপরীতে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত পদে নির্বাচিত হলেন সভাপতি প্রভাকর সরকার, সাধারণ সম্পাদক সুব্রত সরকার সুবীর, সাংগঠনিক সম্পাদক সুবল নমদাস,কোষাধক্ষ সজীব নন্দি পাপ্পু, দপ্তর সম্পাদক টিটু সরকার।





















