ময়মনসিংহ নগরীর কাচাঁরীঘাট এলাকায় শিল্প ও বানিজ্য মেলা ২০২৫ বন্ধ ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকাল ৪ টায় ময়মনসিংহ জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রট মোঃ জাকারিয়া হোসেন মেলার সময় শেষ হওয়ার কথা জানান।
তিনি আরো জানান এ মেলার সময় দেওয়া হয়েছিল ২৫ জুলাই তারিখ পযর্ন্ত কিন্তু দুই দিন অতিবাহিত হওয়ার পর ও মেলা কর্তৃপক্ষ মেলা বন্ধ করেন নাই।গতকাল বলা হলেও তারা বিষয়টি মানে নাই তাই আজ সন্ধ্যার মধো মেলা প্রাঙ্গন খালি করার জন্য বলা হয়েছে। যদি খালি না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় মেলার কর্তৃপক্ষ জানান দোকানদারদের সাথে টাকা লেনদেন রয়েছে। কিছু সময় দিলে টাকা পয়সা উত্তোলন করতে সহজ হবে। মেলায় যাতে কোন দর্শনার্থীরা না ঢুকে তারও প্রতিশ্রুতি দেন।
স্টাফ রিপোর্টার 





















